প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১:৩৯ AM ||
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৬, ৭:৫৯ PM
সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল
মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মে ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইসলাম শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। শ্রমিকদের প্রতি সুবিচার, ন্যায্য মজুরি প্রদান এবং মানবিক আচরণ ইসলামের মৌলিক শিক্ষা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১